কক্সবাজারে বাস থেকে ২৪ হাজার ইয়াবা জব্দ, চালক-হেলপার আটক

৩১ আগস্ট ২০২৬, ১২:২৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩১ PM
ইয়াবাসহ আটক বাসচালক ও হেলপার (মাঝে)

ইয়াবাসহ আটক বাসচালক ও হেলপার (মাঝে) © সংগৃহীত

কক্সবাজারে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ নামের বাসটিও জব্দ করেছে পুলিশ।

রবিবার (​৩০ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

​আটক ব্যক্তিরা হলেন বাসের চালক আকতার হোসেন (২৩), তিনি রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা এবং হেলপার ইয়াছিন আরাফাত (১৩), সে উখিয়ার টিএনটি কলেজ এলাকার আমগাছতলার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া থেকে কক্সবাজার সদরে আসা ‘পালং স্পেশাল সার্ভিস’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। পরে বাসের চালক ও হেলপারের দেখানো তথ্যের ভিত্তিতে গাড়ির পিছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অভিযানের সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পালং স্পেশাল সার্ভিস নামের বাসটি জব্দ তালিকাভুক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ।

শার্শায় বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক
  • ৩১ আগস্ট ২০২৬
ডার্বি নয়, নিজের পুরনো ক্লাবেই ফিরে যাচ্ছেন হামজা চৌধুরী
  • ৩১ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দীন ফার্মাসিউটিক্যাল…
  • ৩১ আগস্ট ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির অধীন সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত
  • ৩১ আগস্ট ২০২৬
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬