সড়ক দুর্ঘটনায় গরু ব্যাবসায়ী নিহত, আহত চালক

২৯ আগস্ট ২০২৬, ১০:৩০ AM
নেত্রকোনা মডেল থানা

নেত্রকোনা মডেল থানা © টিডিসি ফটো

নেত্রকোনা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী টমটমের সংঘর্ষে মোহন মিয়া (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের চালক আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহন মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাগড়া বাজার এলাকায় নেত্রকোনাগামী গরুবাহী টমটমের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা গরু ব্যবসায়ী মোহন মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় টমটমের চালকও আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহন মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত টমটম চালককে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান।

আরও দেখুন: মঙ্গলবার কুয়েটে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬