ওষুধ কিনতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

২২ আগস্ট ২০২৬, ১২:৩০ PM
নেত্রকোনা সদর থানা

নেত্রকোনা সদর থানা © সংগৃহীত

অসুস্থ থাকায় ওষুধ কিনতে বাজারে এসেছিল ১৭ বছরের তামিম মিয়া। তবে ওষুধ কেনা আর হলো না—ইটবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল কিশোর এই দিনমজুরের। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার আমতলা বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মিয়া নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিগলা ফতেপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। অভাবের সংসারে হাল ধরতে কিশোর বয়সেই তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে ওষুধ কেনার জন্য স্থানীয় আমতলা বাজারে এসেছিলেন তামিম। বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ইটবোঝাই লড়ি বাজার থেকে বাইরের দিকে বের হচ্ছিল। এ সময় লড়িটির পেছনের অংশে সজোরে ধাক্কা লেগে তামিম ছিটকে সড়কের ওপর পড়ে যান এবং গুরুতর জখম হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্য বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তামিমকে মৃত ঘোষণা করেন।

এদিকে চোখের সামনে এ দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ধাওয়া করে ঘাতক লড়িটির চালককে হাতেনাতে আটক করে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা চালককে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে নেত্রকোনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু জানান, নিহতের মরদেহ বর্তমানে নেত্রকোনা সদর হাসপাতালে রাখা হয়েছে। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি।মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬