পূর্বশত্রুতার জেরে ধানক্ষেত নষ্টের অভিযোগ, থানায় অভিযোগ

২৭ আগস্ট ২০২৬, ১২:১৮ PM
ক্ষতিগ্রস্ত ধানক্ষেত

ক্ষতিগ্রস্ত ধানক্ষেত © টিডিসি

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ওষুধ ছিটিয়ে এক কৃষকের ২০ শতক জমির ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক রনিক ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথনপুর গ্রামের মাঠে কৃষক রনিক ইসলামের ২০ শতক জমিতে ধানের আবাদ রয়েছে। গত মঙ্গলবার ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, ধানগাছ শুকিয়ে মরে যাচ্ছে। পরে জানতে পারেন, আগের দিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে একই গ্রামের সুশান্ত ঘোষ ও মোল্ল্যাডাঙ্গা গ্রামের সুলতান আহম্মেদ তার ধানক্ষেতে ওষুধ ছিটিয়েছেন। এতে চলতি মৌসুমের ধান নষ্ট হয়ে তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কৃষক রনিক ইসলাম জানান, বিষয়টি নিয়ে তার বাবা নায়ের আলী অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় অভিযুক্তরা তার বাবাকে গালিগালাজ করেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় রাব্বি হোসেন (২০) ও জীবন (২৮) নামে স্থানীয় দুই ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানান রনিক।

রনিক ইসলামের দাবি, পূর্বশত্রুতার জেরেই তার ধানক্ষেত নষ্ট করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে সুশান্ত ঘোষ বলেন, গভীর নলকূপের লাইন ও ড্রেন পরিষ্কারের জন্য ঘাস পোড়া ওষুধ ছিটানোর সময় বাতাসে তা উড়ে পাশের ধানক্ষেতে পড়ে কিছু ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি।

অপর অভিযুক্ত সুলতান আহম্মেদ শিলু জানান, তারাও ইচ্ছা করে এমনটি করেননি। অসাবধানতাবশত বাতাসে ঘাস পোড়া ওষুধ উড়ে গিয়ে ধানক্ষেতে পড়ায় এমন ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কৃষকের ধান নষ্টের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি, আবেদন ৫ সেপ্টেম্…
  • ২৭ আগস্ট ২০২৬
৮০টির বেশি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে মেমোরিয়ালে এশিয়ার দ্…
  • ২৭ আগস্ট ২০২৬
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
  • ২৭ আগস্ট ২০২৬
ভুল সিদ্ধান্তে থমকে যেতে পারে ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে ভর্…
  • ২৭ আগস্ট ২০২৬
‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬