ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার

২১ আগস্ট ২০২৬, ১১:৪৯ PM
ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার © টিডিসি

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে অভিযান টের পেয়ে ‘পাচারকারীরা’ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২১ আগস্ট) হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

বন অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা জানতে পারেন, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে বিপন্ন দুটি বন্যপ্রাণী পাচার করা হচ্ছে। আজ সেখানে অভিযানে যায় ইউনিটের একটি দল। দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ‘পাচারকারীরা’ একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বানর দুটিকে যথাযথ প্রক্রিয়ায় নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।’

তিনি আরও বলেন, হালুয়াঘাট ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিয়মিত এ ধরনের পাচারের ঘটনা ঘটছে। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া সীমান্ত কাছাকাছি হওয়ায় এই ধরণের ঘটনা আরো ঘটছে। আমরা নজরদারি বাড়িয়েছি। এগুলো  পাচার করা দণ্ডনীয় অপরাধ।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬