অস্ত্র কেনাবেচার সময় র‍্যাবের হাতে আটক ব্যবসায়ী 

২১ আগস্ট ২০২৬, ০২:৫৮ PM
অভিযুক্ত আলম সরদার।

অভিযুক্ত আলম সরদার। © টিডিসি ছবি

পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও একটি কার্তুজ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে আলম সরদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন বলে র‍্যাবের দাবি। এছাড়া তার বিরুদ্ধে এর আগেও একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

র‍্যাব কমান্ডার আরো জানান, এ ঘটনায় শুক্রবার অস্ত্র আইনে মামলা দায়ের করে আটক আলম সরদারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ট্যাগ: পাবনা
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬