ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৯ আগস্ট ২০২৬, ১০:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪০ PM
ভাঙ্গা হাইওয়ে থানা

ভাঙ্গা হাইওয়ে থানা © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড় সংলগ্ন সার্ভিস রোডে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান। তিনি বলেন, ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন সার্ভিস রোডে সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ও একজন পথচারী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক সাকিব (২৩) ও পথচারী হৃদয় শেখ (২৩)। সাকিব ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনায়েত হোসেনের ছেলে। হৃদয় ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধর সদরদী মহল্লার ইলিয়াস হোসেন শেখের ছেলে। 

এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড় সংলগ্ন সার্ভিস রোডে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সাকিব।

এ সময় হৃদয় শেখ (২৩) রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সাকিব নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়েশা আক্তার তুর্ণা জানান, সড়ক দুর্ঘটনায় হৃদয় শেখ ও সাকিব নামক দুই যুবককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬