নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

১৯ আগস্ট ২০২৬, ০৭:৪৭ PM
বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন © টিডিসি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় বিষখালী নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয়রা নদীতে ডলফিনটি ভাসতে দেখেন। 

এ খবর ছড়িয়ে পড়লে এটি দেখতে নদীর তীরে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয় কয়েকজন কিশোর— সৌরভ, জুবায়ের, পায়েল, আব্দুল্লাহ ও সাইফুল—নদী থেকে মৃত ডলফিনটি টেনে তীরে নিয়ে আসেন। 

স্থানীয়দের ধারণা, এটি মিঠাপানির ডলফিন বা গঙ্গাশুশুক। তাদের দাবি, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০০ কেজি।

স্থানীয় কিশোর জুবায়ের বলেন, নদীতে ডলফিনটি ভেসে থাকতে দেখে আমরা কয়েকজন মিলে সেটিকে নদীর পাড়ে টেনে নিয়ে আসি। পরে এটি দেখতে অনেক মানুষ নদীর পাড়ে জড়ো হন।

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, নদীর পানি দূষিত হলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এতে শুশুকসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়।

নদীতে বর্জ্য ও দূষিত তরল পদার্থ ফেলা বন্ধ করে পানির স্বাভাবিক পরিবেশ রক্ষা করা জরুরি। তবে মৃত শুশুকটির মৃত্যুর সঠিক কারণ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬