ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯ আগস্ট ২০২৬, ০৫:৩৩ PM
শশীভূষণ থানা

শশীভূষণ থানা © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে আলাউদ্দিন রাড়ী (৫০) নামের এক ডাব ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আলাউদ্দিন রাড়ী উত্তর চর মঙ্গল গ্রামের মৃত আব্দুল করিম রাড়ীর ছেলে। তিনি পেশায় ডাব ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় বাজারে গিয়েছিলেন আলাউদ্দিন। রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাত ১০টার দিকে শশীভূষণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বুধবার (১৯ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে আলাউদ্দিনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান

আলাউদ্দিনের পরিবারের দাবি, জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছে। এ বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৌশলে আলাউদ্দিনকে হত্যা করে থাকতে পারেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, আলাউদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬