মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু তানজিম, সাপের কামড়ে গেল প্রাণ

১৯ আগস্ট ২০২৬, ০১:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০১:৪১ PM
কালিগঞ্জ থানা

কালিগঞ্জ থানা © সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে তানজিম হাসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর চিকিৎসা নিতে দেরি হওয়ায় শিশুটির অবস্থার দ্রুত অবনতি হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে মা-বাবার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল তানজিম। রাত ২টার দিকে হঠাৎ তার চিৎকার ও কান্নায় মা-বাবার ঘুম ভেঙে যায়। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তারা। এ সময় বিছানার পাশে একটি বিষধর কালাস সাপও দেখতে পাওয়া যায়।

শিশুটির বাবা মোশাররফ ঢালী জানান, সাপে কামড়ানোর পর তানজিমকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তানজিমের চাচা মোস্তফা ঢালী বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির হোসেন বলেন, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনতেও কিছুটা দেরি হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে বাড়িতে কিছু প্রাথমিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। তবে কোনোভাবেই সময় নষ্ট করা উচিত নয়। দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে জরুরি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাপে কামড়ানোর পর শিশুটিকে প্রথমে কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। সেখানে না পেয়ে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ওসি জানান, সামেক হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়। সাপের কামড়ের পর যথাযথ চিকিৎসা পেতে দেরি হওয়ায় শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9