পরীক্ষা দিতে এসে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল খালে

১৯ আগস্ট ২০২৬, ১১:৫৬ AM
হাফিজুর রহমান

হাফিজুর রহমান © সংগৃহীত

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষা দিতে বাড়ি থেকে ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিখোঁজ শিক্ষার্থী হাফিজুর রহমানের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার সাতৈর ও মহিশালার মাঝামাঝি আরাজি পাইকোহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এর আগে গত ১৭ আগস্ট সকাল ৯টার দিকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাফিজুর। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজের খবর জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতৈর ও মহিশালার মাঝামাঝি আরাজি পাইকোহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি পাশের খাদে পড়ে যায়। সে সময় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয় লোকজন কাদার মধ্যে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পরে মরদেহের গলায় থাকা আইডি কার্ড দেখে পরিচয় নিশ্চিত করা হয়। আইডি কার্ডে তার নাম হাফিজুর রহমান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উল্লেখ রয়েছে।

নিখোঁজের দুই দিন পর হাফিজুরের মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬