সড়কে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি, তরুণের প্রকাশ্যে গুলিবর্ষণ-গালাগালের ভিডিও ভাইরাল

১৮ আগস্ট ২০২৬, ১০:০৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ১০:১১ AM
সড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক, ভিডিও ভাইরাল

সড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক, ভিডিও ভাইরাল © সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গুলি ছোড়ার এ ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটিতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে পৌঁছালে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে প্রাইভেটকারটি সাইড করে রাখার জন্য বলেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গাড়ি থেকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করতে দেখা যায় ওই যুবককে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ঘটনাটি দেখেছি। দেখার পর সেখানে আমরা ফোর্স পাঠিয়েছিলাম। তবে প্রাথমিকভাবে আমরা ঘটনার ঘটনার সত্যতা জানতে পারিনি। 

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।

ট্যাগ: ফরিদপুর
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9