চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

১৫ আগস্ট ২০২৬, ০৩:৪৬ PM
সড়কের পাশে বর্জ্যের স্তূপ

সড়কের পাশে বর্জ্যের স্তূপ © টিডিসি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ব্যস্ততম এলাকা হাইস্কুল রোড ও জনতা শপিং সেন্টারের সম্মুখভাগ। পাশেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার প্রধান সড়ক। অথচ গুরুত্বপূর্ণ এই স্থানটি এখন পরিণত হয়েছে দুর্গন্ধময় বর্জ্যের স্তূপে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, হাইস্কুল রোড ও প্রধান সড়কের মিলনস্থলে জমে আছে হোটেলের উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকসহ নানা ধরনের বর্জ্য। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ফলে নাক চেপে ওই এলাকা পার হতে হচ্ছে পথচারীদের।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম না চালানো, পর্যাপ্ত ও পরিচ্ছন্ন ডাস্টবিনের ব্যবস্থা না থাকা এবং যত্রতত্র বর্জ্য ফেলা হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

নাগরিকদের মতে, একটি প্রথম শ্রেণির পৌরসভার এমন গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘসময় বর্জ্য পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এতে একদিকে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে চকরিয়া পৌরসভার সৌন্দর্য ও ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

এলাকাবাসী ও পথচারীরা দ্রুত বর্জ্যের স্তূপ অপসারণ, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। পাশাপাশি যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্ট হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে চকরিয়া পৌরসভার কর্মকর্তা ডা. লোকমান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। দ্রুত বর্জ্যের স্তূপ অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬