আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা

১৪ আগস্ট ২০২৬, ১১:৪৪ PM
পটুয়াখালীতে আসামি ধরতে পুলিশকে সহযোগিতা করার কারণে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়

পটুয়াখালীতে আসামি ধরতে পুলিশকে সহযোগিতা করার কারণে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয় © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে মামলার আসামি গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় বাপ্পি মৃধা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা ও মারধর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের সাইকেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিকেলে বাপ্পি মৃধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে পরিবারের সঙ্গে বাউফল থানায় হাজির হয়ে অভিযোগ জানান ভুক্তভোগী শিক্ষার্থী। 

জানা গেছে,  ভুক্তভোগীর চাচা নাসির মৃধার সঙ্গে প্রতিবেশী শহিদুল ইসলামের জমিজমা সংক্রান্ত বিরোধের মামলা চলমান রয়েছে। ওই মামলায় শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে শহিদুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশকে সহযোগিতা করেন বাপ্পি।

ভুক্তভোগী বাপ্পি মৃধার অভিযোগ, শহিদুল ইসলাম গ্রেফতার হওয়ার কারণেই একই মামলার অপর আসামি রুহুল ইসলাম তাকে অপহরণ চেষ্টা চালায় এবং এসময় তাকে মারধর করেন। অপহরণ চেষ্টা ও মারধরের সময় রুহুল ইসলামের সঙ্গে একাধিক অজ্ঞাত ব্যক্তি ছিলেন।

এদিকে অভিযুক্ত রুহুল ইসলামের মুঠোফোন নম্বর সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950