১২ শিক্ষার্থীকে পাশ করাতে ব্যর্থ এই মাদ্রাসাটির ২০ শিক্ষক

১১ আগস্ট ২০২৬, ০৫:৫২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯ PM
ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি সিনিয়র আলিম মাদরাসা

ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি সিনিয়র আলিম মাদরাসা © সংগৃহীত ও সম্পাদিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি সিনিয়র আলিম মাদরাসায় দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর পাঠদানের দায়িত্বে ছিলেন ২০ জন শিক্ষক। অথচ শিক্ষার্থীদের মধ্যে কেউই পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। এ মাদরাসাটি ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নে অবস্থিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ঈশ্বরগঞ্জ উপজেলার ২৩টি মাদরাসা থেকে ৮৯৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪০৭ জন। জিপিএ-৫ পেয়েছে তিনজন। মাদরাসা পর্যায়ে উপজেলায় গড় পাসের হার ৪৫ দশমিক ৩৭ শতাংশ।
তবে বৈরাটি সিনিয়র আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১২ শিক্ষার্থীর ফলাফল শূন্য। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে বৈরাটি সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় আসেনি। তারা চেষ্টা করেছেন। তবে মাদরাসাটিতে আগে শিক্ষক সংকট ছিল এবং অবকাঠামোও জরাজীর্ণ। সম্প্রতি শিক্ষক নিয়োগ হয়েছে। আগামী বছর থেকে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।’

তবে ২০ জন শিক্ষক থাকার বিপরীতে মাত্র ১২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার পরও একজন শিক্ষার্থীও পাস না করার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘এটা তো আসলে লজ্জার কথা। প্লিজ, এটা নিয়ে নিউজ করবেন না।’

এদিকে মাদরাসাটিতে শিক্ষক সংখ্যা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং ফল বিপর্যয়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এমন ফলাফলে সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠেছে, একটি প্রতিষ্ঠানে ২০ জন শিক্ষক থাকার পরও দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর সবাই কেন অকৃতকার্য হলো?

শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি যদি ফল বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে থাকে, তাহলে তাদের নিয়মিত শ্রেণিকক্ষে আনা এবং পড়াশোনায় মনোযোগী করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কার্যকর উদ্যোগ কতটা ছিল, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬