গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১ আগস্ট ২০২৬, ০৪:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সানজিদা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে এ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সানজিদা বেগম ওই গ্রামের ইমরান শেখের (৪০) স্ত্রী এবং উপজেলার রাতইল গ্রামের কালাম মোল্যার মেয়ে। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দাম্পত্য কলহের জেরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। সোমবার দিবাগত রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খোঁজ নেন। পরে নিজ বাড়িতে ফিরে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। সকালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই সানজিদার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এ ঘটনায় নিহতের স্বামী ইমরান শেখকে আটক করেছে পুলিশ।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬