ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

১১ আগস্ট ২০২৬, ০৪:০৭ PM
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল © সংগৃহীত

ঝিনাইদহে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লির ছেলে। সে স্থানীয় ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে একটি বিষধর সাপ আরাফাতকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। পরে ওঝার কাছ থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। রাত ৩টার দিকে আরাফাতের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে ব্রিফিংয়ে আসছেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ছাড়, পাব…
  • ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ আগস্ট ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ৩১ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতা, পবিপ্রবি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্…
  • ৩১ আগস্ট ২০২৬