লক্ষ্মীপুরে দুই শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

১১ আগস্ট ২০২৬, ০৩:০৭ PM
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা © টিডিসি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আল বাশার একাডেমি। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের মায়েদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‎মঙ্গলবার (১১ আগস্ট) সকালে হাজিরপাড়া আল বাশার একাডেমির হলরুমে এমন আয়োজন করা হয়। 
‎
‎এ সময় প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রকাশক ও আল বাশার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল হুদা (এফসিএ), বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মহি উদ্দিন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রেহানা আক্তার, উপস্থিত ছিলেন আল বাশার একাডেমি উত্তর জয়পুর শাখার প্রধান শিক্ষক সাজেদা খাতুন প্রমুখ।
‎
‎কর্তৃপক্ষ জানান, আল বাশার একাডেমি প্রতিষ্ঠার পর ২০১৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আটবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন করে। এছাড়াও গত বছর অনুষ্ঠিত সরকারী, ওয়ামী, ম্যারিট শোসহ বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৫জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়।

‎পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মায়েদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬