ছাত্রলীগের হামলায় হাসপাতালে ছাত্রদলের ১০ নেতাকর্মী 

০৯ আগস্ট ২০২৬, ০৪:৩১ PM
ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতা

ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতা © সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকায় ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার ভাই রাজিব হোসেন, আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসান রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হোসেন ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।

হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পী জানান, শনিবার রাতে ছাত্রলীগ নেতা নাজমুলের একটি অডিও কল রেকর্ড তাদের হাতে আসে, যেখানে ছাত্রদল ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বিষয়টি নিয়ে জানতে গেলে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে নাজমুল আটকে রাখেন। খবর পেয়ে নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে নাজমুল ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা বাঁশের লাঠি এবং লোহার রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, স্থানীয় জামায়াতের শেল্টারে ছাত্রলীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার অভিযোগে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬