ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

০৮ আগস্ট ২০২৬, ০৯:৪৩ PM
বহিষ্কার হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক

বহিষ্কার হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের ঘটনায় বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে শেরপুর জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন— বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেন।

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজিম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে দেলোয়ার ও ছাদেকসহ তিনজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের একটি ঘরে আটকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মো. ছাদেক হোসেন কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage