ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে আগুন © টিডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলে একটি লেন দিয়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরহাট-কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসে সূত্রে জানা যায়, একটি লোহার স্ক্র্যাপবোঝাই লরি চট্টগ্রামের একটি স্ক্র্যাপ ডিপো থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় পৌঁছালে লরিটির ইঞ্জিন কেবিন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কেবিনে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে বারো আউলিয়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বারো আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এরপর ঢাকা অভিমুখী একটি লেন দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা হয়।

বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবোঝাই লরিটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, মহাসড়কে একটি লরিতে আগুন লাগায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধাপে ধাপে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage