নেত্রকোনা

সমাজসেবা অধিদফতরে প্রশিক্ষণ নিতে গিয়ে লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার

২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ PM
নেত্রকোনা সমাজসেবা অধিদফতর

নেত্রকোনা সমাজসেবা অধিদফতর © সংগৃহীত

নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদফতরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা পোনে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন, মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে তারা ওই ভবনে গিয়েছিলেন।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খানে আলম খান জানান, খবর পেয়ে আট সদস্যের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাত শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা হয়। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।

খানে আলম খান আরও বলেন, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে। আটকে পড়া শিক্ষার্থীদের কেউ আহত হননি।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬