রামুতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

২৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ PM
দুর্ঘটনাকবলিত সিএনজি

দুর্ঘটনাকবলিত সিএনজি © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) কক্সবাজার-উখিয়া মহাসড়কের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

নিহতদের মধ্যে ২ নারী ও ১ জন পুরুষ রয়েছেন। নিহত দুই নারী উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। অপর নিহত ব্যক্তি একই উপজেলার রবিউল ইসলাম।

পরিবারের সদস্যরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে দুই বোন সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত বলেন, ‘খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9