মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে কন্যাসন্তান, দায়িত্ব নিল প্রশাসন

২৮ জুলাই ২০২৬, ০৪:০৩ PM
ইউএনও রেজওয়ানা আফরিনের কোলে শিশুটি

ইউএনও রেজওয়ানা আফরিনের কোলে শিশুটি © সংগৃহীত ও সম্পাদিত

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২৭ জুলাই) উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, প্রসববেদনায় কাতর ওই নারীকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবজাতকসহ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মা ও নবজাতকের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন এবং হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, ‘মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।’

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬