বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে

কেরানীহাটের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা

কেরানীহাটের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা © টিডিসি ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার সময় ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে নিজ বাড়িতে ফিরে যেতে বলাকে কেন্দ্র করে বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে বড় ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার কেরানীহাটের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের মা সাগেরা বেগম অভিযোগ করেন, তার বড় ছেলে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। তিনি দাবি করেন, জীবিত অবস্থায় বাবাকেও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এমনকি বাবার মৃত্যুর পর নিজ বাড়ির উঠানে মরদেহ গোসল করাতেও বাধা দেন মিজানুর রহমান।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যার সময় মিজানুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ছোট ছেলে প্রবাসী আরাফাত হোসেনের বাড়িতে আশ্রয় নেন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাকে নিজ বাড়িতে ফিরে যেতে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে এবং আরাফাতের স্ত্রী তাসমিন আক্তার তানিয়াকে মারধর করেন। এ সময় তার এক ভাগনিকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি।

মিজানুর রহমানের খালাতো বোন সামিরা আক্তার বলেন, মারধরের সময় তিনি বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিজানুর রহমান। তিনি বলেন, মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগ সঠিক নয়। নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা সামনে আসবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তাসমিন আক্তার তানিয়া, নিলুফা ইয়াসমিন, জেসমিন ফাতেমা, তসলিমা আক্তার, আবু তাহের, মনির আহমদ, নুরুল হক, হাফেজ নবীর হোসেন ও ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন শেকৃবি…
  • ২৭ জুলাই ২০২৬
পটুয়াখালী মেডিকেলের অধ্যক্ষ ডা. জিয়াউল করিম
  • ২৭ জুলাই ২০২৬
ককরোচ আন্দোলনে চালানো হয়েছিল একে-৪৭
  • ২৭ জুলাই ২০২৬
প্রেমিকাকে ধর্ষেণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বির…
  • ২৭ জুলাই ২০২৬
কল সেন্টারে এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ৩…
  • ২৭ জুলাই ২০২৬
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলে…
  • ২৭ জুলাই ২০২৬