ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার আরোহী দুই বোনসহ ৩ জনের

২৭ জুলাই ২০২৬, ০৬:০৫ PM
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা © টিডিসি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার খুনিয়াপালং এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার রয়েছেন। অপর নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সিএনজিচালিত অটোরিকশাটি চালকসহ ছয়জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে উখিয়ার দিকে যাচ্ছিল। স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

নিহত দুই বোনের স্বজনরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে তারা সকালে কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, তিনি সন্তানদের নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার সময় দুর্ঘটনাটি দেখতে পান। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬