ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

২৬ জুলাই ২০২৬, ০৭:৩১ PM
মৃত্যু, প্রতীকী ছবি

মৃত্যু, প্রতীকী ছবি © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর দৃষ্টিশক্তিও কমে গিয়েছিল। নিয়মিত সেবনের জন্য তাঁর ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল।

রবিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় ঘরে থাকা ওষুধের বোতল মনে করে ভুলবশত কীটনাশকের বোতল থেকে বিষাক্ত তরল পান করে ফেলেন শাহ আলী। কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাড়িতে ফিরে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া বলেন, পরিবারের কারও সঙ্গে শাহ আলীর কোনো ধরনের বিরোধ ছিল না। বৃদ্ধ বয়সের কারণে তাঁর দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। এ কারণেই ভুলবশত কীটনাশক পান করে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬