মেহেরপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ

২৩ জুলাই ২০২৬, ১২:১০ PM
আটক ব্যক্তি

আটক ব্যক্তি © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে 1xBet, 1xPartners এবং MelBet এর মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেন বলে অভিযোগ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় তার শয়নকক্ষ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়া পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন বলে র‍্যাব দাবি করেছে।

এ ঘটনায় গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯(১) ও ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9