সিরামিকস কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ PM
ভালুকায় এক্সিল্যান্ড সিরামিকস গ্রুপের নির্মাণাধীন ইটিপি ট্যাংক

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিকস গ্রুপের নির্মাণাধীন ইটিপি ট্যাংক © টিডিসি

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিকস গ্রুপের নির্মাণাধীন ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা হলেন খুলনার কয়রা উপজেলার নক্সা-আমাদী গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম (২৮)  ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে রুমেল (২৫)।

ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, সকালে ওয়েল্ডারের হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের একটি গর্তে মেরামতের কাজে নামেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী শফিকুল ইসলাম। উদ্ধার অভিযানে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এক্সিল্যান্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬