কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

সৈকতে ভেসে আসে একটি মৃত ইরাবতী ডলফিন

সৈকতে ভেসে আসে একটি মৃত ইরাবতী ডলফিন © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে। পরিবেশকর্মীদের দাবি, উপকূলে এ ধরনের সামুদ্রিক প্রাণীর মৃত্যু উদ্বেগজনক এবং এর কারণ অনুসন্ধানে কার্যকর গবেষণা প্রয়োজন।

রবিবার (১২ জুলাই) দুপুরে জোয়ারের পানির সঙ্গে সৈকতের জাতীয় উদ্যানসংলগ্ন এলাকায় প্রায় ৮ ফুট দীর্ঘ ডলফিনটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ডলফিনের মরদেহটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, ডলফিনটি বেশ কয়েকদিন আগেই মারা গেছে। দীর্ঘ সময় সাগরের পানিতে ভেসে থাকায় এর শরীরে পচন ধরতে শুরু করেছিল।

স্থানীয় পরিবেশ ও পর্যটনকর্মী কে. এম. বাচ্চু জানান, অতীতের তুলনায় ডলফিন মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও এখনও মাঝেমধ্যেই মৃত ডলফিন ভেসে আসছে। এই মৃত্যুর রহস্য উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ডলফিনটির শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— নৌযানের ধাক্কা, মাছ ধরার জালে আটকা পড়া অথবা কোনো মৎস্য আহরণ সরঞ্জামের সঙ্গে সংঘর্ষের কারণে প্রাণীটির মৃত্যু হতে পারে। এছাড়া নদী ও মোহনায় শিল্পবর্জ্য, প্লাস্টিক ও তেল দূষণ ডলফিনের জন্য বড় হুমকি। তাই ডলফিনের অভয়ারণ্য এলাকায় জালের ব্যবহার নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, উপকূলীয় অঞ্চলে ডলফিন সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ চললেও ডলফিন মৃত্যুর পুনরাবৃত্তি রোধ করা যাচ্ছে না। এর প্রকৃত কারণ নির্ণয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে যথাযথ নিয়ম মেনে সৈকত এলাকাতেই সেটি মাটিচাপা দেওয়া হয়।

ট্যাগ: ডলফিন
সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না: বাঁধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9