মেঘ দেখলেই অন্যের ঘরে আশ্রয়, ডালিম বেগমদের আষাঢ়-শ্রাবণ কাটে প্রতিবেশীর বাড়িতে

১১ জুলাই ২০২৬, ১২:০৯ PM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:২৩ PM
নিজের জরাজীর্ণ ঘরের দুয়ারে ডালিম বেগম

নিজের জরাজীর্ণ ঘরের দুয়ারে ডালিম বেগম © টিডিসি

‘বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে আকাশে মেঘ দেখলে ঘরের সবাই চলে যাই অন্যের ঘরে। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়ে থাকি। স্বামী অসুস্থ হওয়ায় পরিবারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। সরকারি খাদ্য সহায়তা, মানুষের দান-অনুদানে আল্লাহ যেভাবে চালায় সেভাবেই বেঁচে আছি।’ কথাগুলো বলতে বলতে বারবার চোখ ভিজে ওঠে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা ডালিম বেগমের।

ডালিম বেগম ওই গ্রামের কবির ঢালীর স্ত্রী। দীর্ঘ ১৩ বছর ধরে অসুস্থ স্বামী, ছোট দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। মাথার ওপর ভাঙাচোরা ঘর, নেই বিদ্যুৎ, নেই ঘুমানোর মতো একটি চৌকি। বৃষ্টি এলেই ঘরের ভেতর পানি পড়ে তলিয়ে যায়। তখন নিজের ঘর ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।

ডালিম বেগম জানান, তার স্বামী কবির ঢালী একজন দিনমজুর ছিলেন। একাই কাজ করে পুরো সংসারের খরচ চালাতেন। তাদের দাম্পত্য জীবনে পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বড় ও মেজ মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট দুই মেয়ে ও সবার ছোট ছেলেকে নিয়ে সংসার মোটামুটি ভালোই চলছিল।

কিন্তু ১৩ বছর আগে একটি দুর্ঘটনায় কবির ঢালী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বামীকে সুস্থ করতে যা জমিজমা ছিল সব বিক্রি করে চিকিৎসা করানো হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব হয়নি। ফলে তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

ডালিম বেগম বলেন, ‘এখন সে আধামরা অবস্থায় বেঁচে আছেন। ১৩ বছর ধরে অসুস্থ রোগীর সেবা, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে জীবন যাপন করছি। এত কষ্টে আছি, যা কোনো মানুষের পক্ষে কাউকে বুঝানো সম্ভব না।’

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় প্রায় এক যুগ আগে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর সংযোগ নেওয়ার সামর্থ্য হয়নি। ঘরের বেড়া ও ছাউনির টিন নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে পুরো ঘর স্যাঁতসেঁতে হয়ে যায়।

তার ভাষায়, ‘ঘরে ঘুমানোর মতো একটি চৌকিও নেই। মাটির ফ্লোরেই অসুস্থ স্বামী ও বাচ্চাদের নিয়ে ঘুমাতে হয়। এজন্য ঠান্ডাজনিত রোগও ছাড়ে না। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স বা কমিউনিটি হাসপাতাল থেকে প্যারাসিটামল এনে খাইয়ে আবার সুস্থ করি। এভাবেই কাটছে আমাদের জীবন।’

আরও পড়ুন: আজ ৫৯ জেলায় অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি, আলিম ও কারিগরি বোর্ডের তিন বিষয়ের পরীক্ষা

ডালিম বেগম আরও বলেন, ‘মেম্বর সাহেব আমাদের একটা নাম দিছে, তাতে চাল পাই। তিনি এক বান ঢেউটিন দিছিলেন। তাতে কি আর ঘর মেরামত করা যায়? ঘরের তো কিছুই নাই।’

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর শরীফ জানান, কবির ঢালী, তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যক্তিগতভাবে সহায়তা করার পাশাপাশি স্থানীয়দের কাছ থেকেও সহযোগিতা সংগ্রহ করে দিয়েছেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি চাল, এক বান ঢেউটিন ও তিন হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ‘ঘরের যে অবস্থা, তাতে কয়েক বান ঢেউটিনের প্রয়োজন। নিজেদের খাবার জোগাড় করবে, নাকি ঘর মেরামত করবে—এই টানাপোড়েনেই তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’

স্থানীয়দের মতে, ডালিম বেগমের পরিবারটি দীর্ঘদিন ধরে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই তাদের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। একটি নিরাপদ বসতঘর ও নিয়মিত জীবিকা নিশ্চিত করা গেলে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে মনে করছেন তারা।

ঝালকাঠি সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যাচাই-বাছাই শেষে সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে।’

ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬