আর্জেন্টিনা-মিশর ম্যাচকে কেন্দ্র করে বিরোধ, আহত ব্রাজিল সমর্থকের মাথায় ৬ সেলাই

০৮ জুলাই ২০২৬, ১১:৩৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৪০ PM
 আর্জেন্টিনা-মিশর ম্যাচকে ঘিরে বিরোধ, আহত ব্রাজিল সমর্থকের মাথায় ৬ সেলাই

আর্জেন্টিনা-মিশর ম্যাচকে ঘিরে বিরোধ, আহত ব্রাজিল সমর্থকের মাথায় ৬ সেলাই © সংগৃহীত ও সম্পাদিত

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও মিশর দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার জেরে মামুন (২২) নামে এক ব্রাজিল সমর্থক হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁচড়া গ্রামের দোকান মোড়ে এ ঘটনা ঘটে। আহত মামুন স্থানীয় সাংবাদিক জাকারিয়া হোসেনের ছেলে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে থাকা মামুন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে তিনি ব্রাজিল দলের সমর্থক হওয়ায় আর্জেন্টিনা সমর্থকদের একটি অংশ তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

পরিবারের অভিযোগ, খেলা শেষে খাবার কিনতে শহরের দিকে যাওয়ার সময় চাঁচড়া দোকান মোড়ে আগে থেকেই ওত পেতে থাকা মোক্তার আলী, রিয়াদুল, নাইমসহ কয়েকজন মামুনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

মামুনের চিৎকার শুনে এলাকায় টহলরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৬টি সেলাই দিয়েছেন।

আহতের বাবা জাকারিয়া হোসেন অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে এক যুবক আহত হওয়ার বিষয়টি জানা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬