আর্জেন্টিনার জয়ের পর উচ্ছ্বাসের মধ্যেই ভ্যানচালকের মৃত্যু

০৮ জুলাই ২০২৬, ০২:০৫ PM
রসুল উদ্দীনের মরদেহ

রসুল উদ্দীনের মরদেহ © সংগৃহীত

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের রসুল উদ্দীন (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি এলাকায় আর্জেন্টিনা ও ফুটবল তারকা লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ম্যাচের এক পর্যায়ে মিসর ২-০ গোলে এগিয়ে গেলে হতাশ হয়ে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান রসুল। পরে আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতায় ফিরলে তিনি আবার খেলা দেখতে এসেএসে উচ্ছ্বাসে মেতে ওঠেন। খেলা শেষে অতিরিক্ত আনন্দ-উত্তেজনার মধ্যে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত উত্তেজনা ও জর্দার প্রতিক্রিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬