চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

০৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ AM
নিহত ফাইয়াজ তাজরিয়ান

নিহত ফাইয়াজ তাজরিয়ান © টিডিসি ফটো

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন আক্তারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন ফাইয়াজ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফাইয়াজ তাজরিয়ান নগরীর অক্সিজেন এলাকার বাসিন্দা। তিনি হাকিম উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য ছিলেন। তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি ফ্লাইওভারের বাতিও বন্ধ ছিল। এ কারণে ফাইয়াজ সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে পেছন থেকে ধাক্কা দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬