বেগুনখেতে গাঁজা চাষ, যুবক আটক, গাছ উদ্ধার

০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ PM
বেগুনখেতের আড়ালে গাঁজা চাষ

বেগুনখেতের আড়ালে গাঁজা চাষ © সংগৃহীত ও সম্পাদিত

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুনখেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় খেত থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশের একটি বেগুনখেতে অভিযান চালিয়ে ফারুক মণ্ডল (৩২) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের একটি দল অভিযানে নামে। এ সময় ওফাজ্জেল মণ্ডলের বেগুনখেতে তল্লাশি চালিয়ে ৭টি বড় গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাছগুলোর উচ্চতা প্রায় ৭ ফুট এবং মোট ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। জব্দ করা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ফারুক মণ্ডল গত প্রায় পাঁচ মাস ধরে বেগুনখেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, লোকচক্ষুর আড়ালে বেগুনখেতে মাদক চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬