ছুটির পর আজ আর বাড়ি ফেরা হলো না, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ছোট্ট হাবিবার

০৭ জুলাই ২০২৬, ০৯:৩১ PM
শিশু উম্মে হাবিবা (৮)

শিশু উম্মে হাবিবা (৮) © টিডিসি ফটো

ফেনীর দাগনভূঞায় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় উম্মে হাবিবা (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উম্মে হাবিবা ওই এলাকার জামাল মুহুরি বাড়ির আরব আমিরাত প্রবাসী মো. শহীদ উল্যাহর মেয়ে। পরিবারের দুই সন্তানের মধ্যে সে বড়। তার এক ছোট ভাই রয়েছে। হাবিবা স্থানীয় বাতশিরি তালিমুল কোরআন মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর অন্যান্য সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় হাবিবা। পথিমধ্যে বাতশিরি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে অটোরিকশাটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬