স্রোতে ভেসে যাওয়া ছেলেকে উদ্ধার করে ধীরে ধীরে ডুবে গেলেন বাবা

০৭ জুলাই ২০২৬, ০৬:০৫ PM
প্রতীকী ছবি: বিলে পাটের জাগ

প্রতীকী ছবি: বিলে পাটের জাগ © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে ছেলে সায়েমকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবা আব্দুস সালাম (৫৫) মারা গিয়েছেন। নিহত আব্দুস সালাম ঐ গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। সোমবার (৬ জুলাই) বিকেলের দিকে স্থানীয় বানিয়াগাতি বিলে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে ছেলেকে নিয়ে আব্দুস সালাম স্থানীয় বানিয়াগাতি বিলে পাটের জাগ দিতে যান। এরই মধ্যে ছেলে সায়েম জাগ থেকে পড়ে পানির স্রোতে ভেসে যাচ্ছে দেখে ছেলেকে উদ্ধার করে জাগের ওপর বসিয়ে ধীরে ধীরে বাবা আব্দুস সালাম পানিতে ডুবে যান। এ যেন টাইটেনিক সিনেমার জ্যাক-রোজ এর হৃদয় বিদারক সেই দৃশ্যের পুনরাবৃত্তি। যেখানে রোজকে একটি পাটাতনে তুলে দিয়ে জ্যাক ধীরে ধীরে অতল সমুদ্রে তলিয়ে যান।

বাবাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করতে থাকলে এলাকার লোকজন তাকে পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন। তবে ছেলে সায়েম সুস্থ আছেন।

মোজাফরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির আলম ভুঁইয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবা মারা যাওয়ার বিষয়টি খুবই মর্মান্তিক। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবা মারা যাওয়ার বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। তবে আমরা আপনার মাধ্যমে জানতে পেরে খোঁজ নিয়ে জানতে পেরেছি আজ সকালের দিকে পরিবারের লোকজন ও আত্নীয় স্বজন মিলে তাকে দাফন দিয়েছেন।

ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রা…
  • ০৬ নভেম্বর ২০২৬
দেয়ালে ‘জয় বাংলা’, ‘ফিরছি আবার ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ০৬ নভেম্বর ২০২৬
খুতবা না শুনলেও কি আদায় হবে জুমার নামাজ?
  • ০৬ নভেম্বর ২০২৬
অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
  • ০৬ নভেম্বর ২০২৬
এনসিপির নাহিদরা কেন আমার স্ত্রী দাবি করা মহিলার প্রতি এতটা …
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950