সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান

০৭ জুলাই ২০২৬, ১২:৫৮ PM
সামান্য বৃষ্টিতেই পানি প্রবেশ করে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষককক্ষে

সামান্য বৃষ্টিতেই পানি প্রবেশ করে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষককক্ষে © টিডিসি

কক্সবাজারের চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শ্রেণিকক্ষ, শিক্ষককক্ষ ও বিদ্যালয় মাঠে পানি জমে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে পানিনিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় অল্প সময়ের বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠছে। এমনকি বিশুদ্ধ পানির টিউবওয়েলটিও জলাবদ্ধতার মধ্যে থাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে জলাবদ্ধতার সমস্যা থাকলেও তা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ, শ্রেণীকক্ষের আশপাশ ও বিভিন্ন অংশে পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বৃষ্টির সময় জলাবদ্ধতার কারণে শ্রেণীকক্ষ, শিক্ষক কক্ষ ও বিদ্যালয় মাঠে পানি জমে যায়, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি।

এদিকে অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ের জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬