বরগুনায় পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে আগুন, বিদ্যুৎবিচ্ছিন্ন ৬৭ হাজার গ্রাহক 

০৭ জুলাই ২০২৬, ১২:০৩ PM
গ্রিড সাবস্টেশনে কাজ করছেন কর্মীরা

গ্রিড সাবস্টেশনে কাজ করছেন কর্মীরা © টিডিসি

বরগুনার পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগুনে সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ সাবস্টেশনের ভেতরে বিকট শব্দ শোনা যায়। এরপরই ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়। আগুনের স্থায়িত্ব ছিল মাত্র ১ থেকে ২ মিনিট। তবে এর মধ্যেই সাবস্টেশনের অন্যান্য ফিডার, বিদ্যুৎ সঞ্চালনের বিভিন্ন তার এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘আমরা রাতে অফিসেই ছিলাম। হঠাৎ বিকট একটি শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়েছে। এতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। পাশাপাশি বেশ কিছু তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরীক্ষা ও মেরামতের কাজ চলছে। একটি প্রয়োজনীয় যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করতে হবে। রাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব না হলেও মঙ্গলবার সকালের মধ্যে বিদ্যুৎ চালু করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬