পদোন্নতি দেওয়ায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা

০৬ জুলাই ২০২৬, ১২:১০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:০১ PM
শুভেচ্ছা বিনিময়কালে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম

শুভেচ্ছা বিনিময়কালে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম © টিডিসি ফটো

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের পক্ষ থেকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এসময় প্রশাসন, প্রকৌশল ও অর্থ বিভাগের তিনজন উপব্যবস্থাপনা পরিচালককেও এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

রবিবার (০৫ জুন) সকালে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক কর্মচারী দলের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় চট্টগ্রাম ওয়াসার ২৪২ জন কর্মকর্তা ও কর্মচারীকে দীর্ঘ কয়েক বছর পর পদোন্নতি দেওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা। 

শ্রমিক কর্মচারী দলের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য মূল্যায়ন হওয়ায় কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। 

আরও পড়ুন : ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণে রাখুন এই ৫ খাবার, কমতে পারে ক্লান্তি ও ডার্ক সার্কেল

তারা জানায়, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো কর্মকর্তা বা কর্মচারীর পেশাগত যোগ্যতা ও কর্মদক্ষতাকে অবমূল্যায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নের ধারা অব্যাহত রাখবে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মানিক, সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মোহাম্মদ খোকন, ফরহাদ হোসেন, গোলাম মোহাম্মদ গাজী, কামাল আবছারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লোডশেডিংয়ের ‘টেকনিক্যাল’ ব্যাখ্যা দিলেন বিদ্যুৎমন্ত্রী
  • ০৬ জুলাই ২০২৬
যুবদলের সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক-বিতর্কের ব্যাখ্যা…
  • ০৬ জুলাই ২০২৬
রাজবাড়ীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ পরীক্ষার্থ…
  • ০৬ জুলাই ২০২৬
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
  • ০৬ জুলাই ২০২৬
পেনাল্টি নিয়ে বাগ্‌যুদ্ধ: নরওয়ের গোলকিপারকে কী বলেছিলেন নেই…
  • ০৬ জুলাই ২০২৬
নোয়াখালীতে আলোচিত শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence