ঢাকায় অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার অ্যাস্ট্রারের ৭৪ আরোহী

০৫ জুলাই ২০২৬, ০৮:০৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৮:১৮ PM
এয়ার অ্যাস্ট্রার বিমান

এয়ার অ্যাস্ট্রার বিমান © সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এয়ার অ্যাস্ট্রার একটি উড়োজাহাজে। পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। এতে বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭৪ আরোহী প্রাণ রক্ষা পান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ সম্পন্ন করেন।

জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ সুস্থ এবং শঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে, গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। তবে কী কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬