বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

০৫ জুলাই ২০২৬, ০৪:৫১ PM
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন © টিডিসি

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রবিবার (৫ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মোস্তাফিজুর রহমানসহ রাষ্ট্রদূত জাদুঘরের গ্যালারিসমূহ এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন। 

রাষ্ট্রদূত তার মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন এই পরিদর্শন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং আগামীতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। 

পরে উপাচার্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬