পটুয়াখালীর কলাপাড়া

জেলের জালে ধরা পড়া ২ কেজি ১০০ গ্রামের ইলিশ ৬৮২৫ টাকায় বিক্রি

২ কেজি ১০০ গ্রাম ওজনের এই ইলিশটি প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হয়

২ কেজি ১০০ গ্রাম ওজনের এই ইলিশটি প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হয় © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির রুপালি ইলিশ। আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে ৬ হাজার ৮২৫ টাকা বিক্রি হয়।

শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মেসার্স আনিশা এন্টারপ্রাইজ’ মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হয়। সেখানে ডাকের মাধ্যমে পাইকার আব্দুর রহমান মাছটি কিনে নেন।

জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ‘জলতরঙ্গ’ নামের একটি ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে যান জেলে আব্দুল কাদের মাঝি। সমুদ্রে জাল ফেলতেই অন্যান্য ছোট-বড় মাছের সঙ্গে এই বিশালাকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।

জেলে কাদের মাঝি তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সমুদ্রে গিয়ে জাল ফেলতেই এই বড় ইলিশটি ধরা পড়ে। বড় মাছ পাওয়ায় বাজারে বেশ ভালো দাম পেয়েছি। যদিও এ বছর সমুদ্রে মাছের পরিমাণ তুলনামূলক কম, তারপরও আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট।’

মেসার্স আনিশা এন্টারপ্রাইজের ম্যানেজার মেহেদী হাসান জানান, বড় আকারের ইলিশের চাহিদা সব সময়ই ভালো থাকে। বাজারে মাছটি ওঠার পর ক্রেতাদের মধ্যে বেশ সাড়া পড়ে। শেষ পর্যন্ত প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দর হিসেবে ২ কেজি ১০০ গ্রাম ওজনের এই মাছটির বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।

মাছটির ক্রেতা আব্দুর রহমান জানান, স্থানীয় বাজারে এত বড় মাছের ক্রেতা কম থাকায় এটি বিক্রির জন্য দ্রুত ঢাকায় পাঠানো হচ্ছে। ঢাকার বাজারে এই সাইজের ইলিশের ভালো চাহিদা ও দাম পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে, যা আমাদের জেলেদের জন্য অত্যন্ত সুখবর। আশা করছি, আগামী দিনে ইলিশের সরবরাহ আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জন্য দামও সহনীয় পর্যায়ে চলে আসবে।’

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬