যশোরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

৩০ জুন ২০২৬, ০৩:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মীর মোর সরকার (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক ফয়জুল্লাহ (২৬) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল আটটার দিকে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মীর মোর সরকার যশোর সদর উপজেলার ফরিদপুর (ক্যান্টনমেন্ট) এলাকার ভজন সরকারের ছেলে। অন্যদিকে আহত মোটরসাইকেল চালক ফয়জুল্লাহ মাগুরা সদর থানার মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা।

আহত চালক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে অসাবধানতাবশত রাস্তা পার হচ্ছিলেন মীর মোর সরকার। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালক উভয়েই গুরুতর আহত হন। পরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে পুরুষ সার্জারি ওয়ার্ডে মারা যান মীর মোর সরকার।

হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসক রেজাউল ইসলাম জানান, মীর মোর সরকারের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য রুবেল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে অবগত করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9