সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

৩০ জুন ২০২৬, ০৯:১৬ AM
সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ © সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর  তীব্র গন্ধে অন্তত ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরোনো একটি গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। এর তীব্র গন্ধে আশপাশের এলাকার বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬