সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

২০ জুন ২০২৬, ১২:৫৪ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ০১:০০ PM
মধুপুর থানা

মধুপুর থানা © সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টেলকি জলই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক জানান, শনিবার সকালে জলই গ্রামে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে ছাগলটি উদ্ধার করতে প্রথমে একজন সেফটিক ট্যাংকে নামেন। একপর্যায়ে তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন প্রবেশ করেন। পরে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

এ মর্মান্তিক ঘটনায় পুরো জলই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। 

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬