খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এনজিও কর্মকর্তার

১৬ জুন ২০২৬, ০৮:০৯ PM
সুপন চাকমা

সুপন চাকমা © সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার রেজুর দোকানসংলগ্ন একটি গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপন চাকমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’-এর মানিকছড়ি শাখার ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে সুপন চাকমা মোটরসাইকেলে করে গচ্ছাবিল এলাকার একটি সরু গ্রামীণ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬