বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু

১৬ জুন ২০২৬, ০৭:৫২ PM
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

প্রেমিকের বাড়িতে যাওয়ার আগে বিষপান করে দশম শ্রেণির ছাত্রী মনতাজুর রহমান দীপা (১৬)। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুরের নালিতাবাড়ীতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে সুজন (২৬) নামের এক যুবকের সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে প্রেমিক সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক। মঙ্গলবার দুপুরে দীপা সবার অগোচরে বিষপান করে প্রেমিক সুজনের বাড়িতে যায়। সেখানে বিষক্রিয়ায় সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সুজন টের পান। পরে দ্রুত দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের প্রতি জাতীয় ছাত্রশক্তির শ্রদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্…
  • ১৫ অক্টোবর ২০২৬