১৯৫২ থেকে ২০২৪

‘অধিকারের সংগ্রাম’ শিরোনামে শুক্রবার শিল্পকলা একাডেমিতে ‘লবেলিয়া’র চিত্র প্রদর্শনী

১৬ জুন ২০২৬, ০৬:৪২ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৬:৪৭ PM

"অধিকারের সংগ্রাম" শিরোনামে শুক্রবার শিল্পকলা একাডেমিতে ‘লবেলিয়া’র চিত্র প্রদর্শনী © সংগৃহীত

১৯৫২ সাল থেকে ২০২৪‘ গণতন্ত্র পূণরুদ্ধারে জুলাই গণঅভ্যুত্থানে পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম ও বিজয়ের ধারাবাহিকতা তুলির রঙে ক্যানভাসে রাঙিয়ে তুলে ধরবে আর্ট কালচার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘লবেলিয়া’। 

আগামী শুক্রবার (১৯ জুন)  সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে ৭ দিনব্যাপী "লবেলিয়া" আয়োজিত আর্ট এক্সিবিশন উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেছে। 

‘লবেলিয়া’র এই চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ 

৭দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় এমপি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। প্রদর্শনীর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চিত্রকলায় একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রিয়াজুদ্দিন আহমেদ। 

চিত্র প্রদর্শনী তত্ত্বাবধান করবেন চিত্রশিল্পী জিয়া বিপ্লব। 

৭ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর আয়োজক ও ‘লবেলিয়া’র সংগঠক বেনজির আহমেদ টিটো। যিনি ব্যক্তিজীবনে একজন ব্যবসায়ী ও রাজনীতিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।

টিটো ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘লবেলিয়া’ আমার একটি প্রতিষ্ঠান, যা শুধু আর্ট কালচার নিয়ে কাজ করে থাকে। প্রায় ৭০জন ইয়াং আর্টিস্ট তুলির রঙে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে ১৯৫২ থেকে ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রামের বিভিন্ন ইতিহাসের চিত্র। "অধিকারের সংগ্রাম" শিরোনামের এই চিত্র প্রদর্শনী বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং ব্যতিক্রম বিষয় ভিত্তিক একটি আয়োজন।

ওই চিত্র প্রদর্শনীতে টিটো সবাইকে আমন্ত্রণ জানান। 

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬