স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবনে নারীদের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত

১৬ জুন ২০২৬, ০৫:৩৫ PM
নারীদের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত

নারীদের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত © সংগৃহীত

দক্ষ নারী ও কিশোরীদের কর্মসংস্থানের লক্ষ্যে বান্দরবনের হিল ভিউ কনভেনশন সেন্টারে মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত হয়েছে "জব ফেয়ার ২০২৬"। পর্যটন, ব্যাংকিং, আইসিটি, রিটেইল ও আতিথেয়তা খাতের ২০টিরও বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়।

বিডিজবস, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, সম্ভব জবস এবং সাইরু হিল রিসোর্টের মতো প্রতিটি প্রতিষ্ঠানের স্টলে ছিল সরাসরি সাক্ষাৎকার, সিভি যাচাই এবং ক্যারিয়ার পরামর্শের সুযোগ।

"স্বপ্নের সারথী- গার্লস এডুকেশন অ্যান্ড স্কিলস পার্টনারশিপ" প্রকল্পের আওতায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফ বাংলাদেশ।

কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের মতো প্রান্তিক অঞ্চলে দারিদ্র্য, বাল্যবিবাহ, চলাফেরার সীমাবদ্ধতা এবং কাজের সুযোগের অভাব মেয়েদের শ্রমবাজারে প্রবেশের পথে এখনও বড় বাধা। এই বাস্তবতাকে সামনে রেখেই তৈরি হয়েছে স্বপ্নের সারথী প্রকল্প।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, "বান্দরবান জেলায় পর্যটন ও সেবা খাত দ্রুত বাড়ছে। দক্ষ জনবলের চাহিদা আছে, কিন্তু স্থানীয়ভাবে সেই যোগান এখনও কম। এই মেলা সেই ঘাটতি পূরণের একটি বাস্তব পদক্ষেপ।"

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ফাহমিদা শবনাম বলেন, "প্রশিক্ষণ পাওয়া মেয়েরা কাজের সুযোগ পেলে দ্রুত নিজেদের প্রমাণ করতে পারে। এই মেলা সেই সুযোগটাই তৈরি করছে।"

প্রকল্প সমন্বয়কারী জাহিদ হোসেন বলেন, "আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, প্রশিক্ষিত মেয়েদের জন্য বাস্তব কর্মসংস্থানের পথ তৈরি করা। এই জব ফেয়ার দক্ষ তরুণীদের সঙ্গে স্থানীয় নিয়োগদাতাদের সরাসরি যুক্ত করছে। আমরা চাই প্রতিটি মেয়ে যেন প্রশিক্ষণ শেষে সত্যিকারের একটা গন্তব্য খুঁজে পায়, সেটা হোক চাকরি বা নিজের কোনো উদ্যোগ। এই মেলা সেই সেতুটাই তৈরি করছে।"

প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৪,১০০ জন নারী ও কিশোরীকে খাবার পরিবেশন, রিটেইল, হাউসকিপিং ও কম্পিউটার দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোবাইল প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুর্গম এলাকার ১,৩২০ জনের কাছে পৌঁছানো গেছে। পাশাপাশি "পাসপোর্ট টু আর্নিং" প্ল্যাটফর্মে ডিজিটাল দক্ষতা ও নেতৃত্বের প্রশিক্ষণ নিচ্ছেন ৫,৪০০ শিক্ষার্থী।

একই উদ্যোগে আগামী ১৮ জুন কক্সবাজারের হোটেল সি প্যালেসে আরও একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। সেখানেও স্থানীয় ও জাতীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬